1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিক গাইবান্ধার স্টাফ রিপোর্টার আব্দুল মাজেদের ওপর হামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

গাইবান্ধায় স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার শিকার সাংবাদিক হলেন অনলাইন সংবাদমাধ্যম “স্বাধীন সূর্যোদয়”-এর গাইবান্ধা জেলা স্টাফ রিপোর্টার আব্দুল মাজেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে একটি সংবাদের তথ্য সংগ্রহ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বাজিতনগর বাজার এলাকায় হামলার শিকার হন সাংবাদিক আব্দুল মাজেদ। তিনি অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ রাসেদ (৩০) পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান।
সাংবাদিক আব্দুল মাজেদের দাবি, ঘটনাস্থল থেকে ফেরার সময় হঠাৎ রাসেদ তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে রাসেদ তার সহযোগীদের নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। হামলার সময় তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে জানান। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে নিরাপদ স্থানে সরে যান। হামলার ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাংবাদিক আব্দুল মাজেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এর আগেও বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখোমুখি হয়েছেন। তবে এবার সরাসরি হামলার শিকার হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কাজ করি। আমার ওপর এই হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।”
ঘটনার প্রতিবাদ জানিয়ে “স্বাধীন সূর্যোদয়” পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিক সমাজ হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক মহলের নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহলও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট