1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কক্সবাজারে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বৃদ্ধি অনুমোদন দিল অর্থ বিভাগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব ও সংশ্লিষ্ট সূত্র পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুটি প্রতিষ্ঠানের সেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৩১ থেকে ৫০-এ উন্নীত করা হবে। অন্যদিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-এ উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।

স্মারকে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, প্রশাসনিক আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করে এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

অর্থ বিভাগের উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এ অনুমোদনপত্র স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয়ে অনুলিপি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজার অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ কমবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট