1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মৃত্যুর ঘটনায় তদন্ত,হাসপাতাল চালুসহ ৫দফা দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাস (১৩) এর মৃত্যুর ঘটনায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অনতিবিলম্বে ডানকান কোম্পানি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা এবং ভূক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের দাবিতে আজ ১৩ মে বেলা ১১:৪৫ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর নেতৃবৃন্দ।

কর্মসূচিতে গভীর উদ্বেগের সাথে জানানো হয়, ক্যামেলিয়া হাসপাতালটি বন্ধ থাকায় ডানকান কোম্পানির অধিন্যস্থ মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫টি চা বাগানের প্রায় লক্ষাধিক চা জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফত বিষয়গুলো সামনে আসছে। সমাজের অত্যন্ত পিছিয়েপড়া দলিত-চা শ্রমিক জনগোষ্ঠীর এহেন ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, ফেলবে। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল, যা বাংলাদেশের সংবিধান এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। দীর্ঘসময় হাসপাতালটি বন্ধ থাকার কারণে চিকিৎসা বঞ্চিতরা মৃত ঐশি রবিদাস পরিবারের প্রতি বিদ্বেষী হয়ে উঠছে। ফলে পরিবারটি নানারকম আশঙ্কায় দিনাতিপাত করছে। ঐশির মৃত্যুর শোক সইতে না পেরে তার দাদী সুখিয়া রবিদাস ক’দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। তাই পারিবারিক শোকের মাঝে আনুসাঙ্গিক মানসিক চাপ তাদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে উঠেছে।

পরিবারের বক্তব্য: ক্যামেলিয়া হাসপাতাল চালু হোক সেটি তাদেরও দাবী। কিন্তু তাদের বিষয়ে জনমনে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো কোনো ভাবেই কাম্য নয়। এর সুষ্ঠু সমাধান রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা মনে করি, এ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবী রাখে।”

মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করা হয়:

১. শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাসের মৃত্যুর ঘটনায় অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে;

২. ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে;

৩. ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল অনতিবিলম্বে পুনরায় চালু করতে হবে;

৪. ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় আর্থিক, আইনি ও মানসিক সহায়তা প্রদান করতে হবে;

৫. চা বাগান এলাকার দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তাগণ বলেন, আমরা আশা করি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম এই ইস্যুটি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং একটি মানবিক সমাধানের দিকে এগিয়ে আসবে।

বিডিইআরএম-সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক
বকশী ইকবাল, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, মৌলভীবাজার নাগরিক প্ল্যাটফর্ম এর আহবায়ক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী-মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, গৌড় সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হরিলাল গৌর, আশার আলো সমাজ কল্যাণ যুব সংঘ এর সভাপতি অনুরাগ কর্মকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট