1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ার দহুলিয়ায় জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসায় শিক্ষার আলো ছড়াচ্ছেন জামাল হোসেন সোহান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া অজয় পাড়া গ্রামের অন্ধকার পল্লীতে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসা। ২০২২ সালে বিশিষ্ট সমাজসেবক ও পাসপোর্ট অফিসের কর্মকর্তা মোঃ জামাল হোসেন সোহান মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদ্রাসাটি এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মনোরম ও শান্ত পরিবেশে গড়ে ওঠা চার তলা বিশিষ্ট এই প্রতিষ্ঠানে অফিস কক্ষ ছাড়াও রয়েছে ১৩টি শ্রেণিকক্ষ। মাদ্রাসায় আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলিম ছেলে-মেয়েদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সোহান।

জামাল হোসেন বলেন, “দ্বীন শিক্ষার জন্য এসো, দ্বীন প্রচারের জন্য বের হও।” এছাড়াও গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ভবন সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) মাদ্রাসাটির অর্ধ-বার্ষিক পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে।
পরীক্ষা চলাকালে পরিদর্শনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ মাসুদুর রহমান, সহ-সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মোঃ দুলাল মিয়া, অধ্যক্ষ ড. এহছান এলাহী জহির, উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী জানান, প্রত্যন্ত অঞ্চলে এমন একটি আধুনিক ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট