1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক রাফিদুল ইসলাম রাজু, যক্ষা  চিকিৎসার পর, ধরা পড়ে ব্লাড ক্যান্সার,

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের বাসিন্দা ও সি এইচ আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ল্যাব অ্যাসিস্ট্যান্ট) রাফিদুল ইসলাম রাজু (২৮) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পুরো চিৎলা গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ। বিশেষ করে এক বছর বয়সী ছোট্ট কন্যা সন্তানকে রেখে তার পৃথিবী ছেড়ে চলে যাওয়া সবাইকে আবেগাপ্লুত করে তুলেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাফিদুল ইসলাম রাজু। প্রথমদিকে শারীরিক দুর্বলতা ও বিভিন্ন জটিলতা দেখা দিলে তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে যক্ষা রোগে আক্রান্ত বলে ধারণা করেন এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করেন। কিন্তু চিকিৎসা চলাকালেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং দিন দিন অবস্থার আরও অবনতি হতে থাকে।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক মনে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পর পুনরায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে চিকিৎসকরা নিশ্চিত হন, তিনি যক্ষায় নয়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ভুল চিকিৎসার কারণে ততদিনে তার শরীরে ক্যান্সার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
স্বজনরা জানান, খুব অল্প সময়ের ব্যবধানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ঢাকায় নিবিড় চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।
রাফিদুল ইসলাম রাজু পেশাগত জীবনে অত্যন্ত সৎ, বিনয়ী, দায়িত্বশীল ও মানবিক শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন বলে এলাকাবাসী জানান।
তার মৃত্যুতে সি এইচ আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা দোয়া করেন। সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এলাকাবাসী বলেন, রাজু ছিলেন অত্যন্ত হাসিখুশি ও নম্র স্বভাবের মানুষ। মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়াতেন। একজন তরুণ ও সম্ভাবনাময় শিক্ষককে এভাবে হারাতে হবে, তা কেউ কল্পনাও করেননি। ভুল চিকিৎসার বিষয়টি নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, রাজুর অনেক স্বপ্ন ছিল শিক্ষার্থীদের নিয়ে। তিনি সবসময় চাইতেন গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হোক। তার মৃত্যুতে চিৎলা গ্রামের শিক্ষা ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে।
সবার প্রার্থনা, মহান আল্লাহ যেন মরহুম রাফিদুল ইসলাম রাজুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট