1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আলমডাঙ্গায় আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে জমজমাট ভাবে লীড মার্কেটিং বিডির ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান “লীড মার্কেটিং বিডি” গাংনী ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন ও পণ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসমানখালী বাজার কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান হাবলু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন লীড মার্কেটিং বিডির গাংনী ডিলার মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সালাম বিপ্লব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লীড মার্কেটিং বিডির ব্যবস্থাপনা পরিচালক এসএম সোলাইমান হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন, যিনি প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন লীড মার্কেটিং বিডির ডিপু কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ তারিকুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক ব্যবসা ও ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লীড মার্কেটিং বিডি গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ধীরে ধীরে ব্যবসায়িক পরিসর বৃদ্ধি করছে। তারা আশা প্রকাশ করেন, এই ডিলার পয়েন্ট স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান ও সাশ্রয়ী পণ্যের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় একাধিক গ্রাহক প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ক্রয় করেন। গ্রাহকদের একজন জানান, তিনি ১ হাজার টাকার বিনিময়ে প্রায় ৮ ধরনের পণ্য পেয়েছেন। বাজারমূল্যের তুলনায় কিছুটা লাভ হয়েছে বলেও জানান তিনি।

আরেক গ্রাহক বলেন, “পণ্যের মান মোটামুটি ভালো মনে হয়েছে। কম দামে একসঙ্গে বেশ কয়েকটি পণ্য পেয়েছি। ভবিষ্যতে আরও ভালো অফার দিলে সাধারণ মানুষের উপকার হবে।”

এ বিষয়ে লীড মার্কেটিং বিডির ডিলার মোঃ দেলোয়ার হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। আমরা চেষ্টা করছি কম লাভে ভালো পণ্য সরবরাহ করতে।”

এদিকে গ্রাহকদের সীমিত লাভের বিষয়ে প্রশ্ন করা হলে লীড মার্কেটিং বিডির কর্মকর্তারা জানান, তাদের পণ্যের গুণগত মান ভালো হওয়ায় লাভের পরিমাণ তুলনামূলক কম হলেও গ্রাহকরা মানসম্মত পণ্য পাচ্ছেন। ভবিষ্যতে আরও আকর্ষণীয় অফার ও সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।

অনুষ্ঠানে আগত অনেকেই এমন সামাজিক ব্যবসায়িক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন গ্রামীণ বাজার ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পারে এবং সাধারণ মানুষের কাছে কম দামে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট