1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসকের তদারকি “পরিচ্ছন্ন ক্যাম্পাস, সচেতন প্রজন্ম” গড়তে শনিবারব্যাপী বিশেষ উদ্যোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রমের তদারকি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লূতফুন নাহার।
জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এসময় জেলা প্রশাসক লূতফুন নাহার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শ্রেণিকক্ষ, বিদ্যালয় মাঠ, বারান্দা, টয়লেট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যেও সচেতনতা তৈরি হবে। ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করছে। অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বিদ্যালয় পরিবেশ সুন্দর রাখতে কাজ করছে।
শিক্ষার্থীরাও জানান, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই পরিষ্কার রাখতে পারায় তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হচ্ছে। বিদ্যালয় পরিষ্কার থাকলে পড়াশোনার পরিবেশও ভালো হয় বলে তারা মত প্রকাশ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা কাজ করে যাবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট