1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভালাইপুর বাজারে পুনরায় পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ”আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বাজার কমিটি ও পুলিশের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত”

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ মানিক মিয়া,ভালাইপুর প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার ভালাইপুর বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুনরায় পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে ভালাইপুর বাজার কমিটি। এ লক্ষ্যে বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ভালাইপুর বাজারে নতুন করে পুলিশ ক্যাম্প চালু করা এবং বাজার এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা। স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার এলাকায় মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প থাকলে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম। তিনি স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভালাইপুর বাজার কমিটির সেক্রেটারি মোঃ সোহেল রানা শান্তি, সিনিয়র সভাপতি মোঃ আব্দুল মজিদ, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, আলোকদিয়া ইউনিয়ন যুবদলের নেতা মোঃ খোকন হোসেনসহ বাজার কমিটির বিভিন্ন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ভালাইপুর বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসা-যাওয়া করেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী পুলিশ ক্যাম্প না থাকায় ছোটখাটো অপরাধ, বিশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই দ্রুত পুলিশ ক্যাম্প পুনরায় চালুর দাবি জানান তারা।
বাজার কমিটির নেতৃবৃন্দ বলেন, একটি পুলিশ ক্যাম্প স্থাপন হলে শুধু বাজার নয়, আশপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিশেষ করে রাতের বেলা চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিনহাজ-উল-ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে। স্থানীয়দের দাবি ও প্রয়োজন বিবেচনা করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ভালাইপুর বাজারে পুলিশ ক্যাম্প চালুর প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের বিশ্বাস, পুলিশ ক্যাম্প চালু হলে বাজার এলাকার সার্বিক পরিবেশ আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট