1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন দুই সংসদ সদস্য

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে সুনামগঞ্জ জেলার দুইজন মাননীয় সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা এক নোটিসে এ তথ্য জানানো হয়।

নোটিস অনুযায়ী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ৩৮(১)(গ) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ জন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে।
মনোনীত সদস্যরা হলেন— ১. সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ
২. সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ কায়ছর আহমেদ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিখিল রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এ নোটিসে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেরিত স্মারকের প্রেক্ষিতে মাননীয় স্পিকার এই মনোনয়ন প্রদান করেছেন।

এদিকে, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিসের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, সংসদ সদস্যদের এ মনোনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট