
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “স্বাধীন সূর্যোদয়” পত্রিকার মৌলভীবাজার স্টাফ রিপোর্টার ও অভিজ্ঞ প্রকাশক ইয়াসিন আহমেদ শরিফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত প্রয়োজন। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ইয়াসিন আহমেদ শরিফ বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের শিখায় আত্মত্যাগের মহিমা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার উপলক্ষ।”
তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সাংবাদিক সমাজ, পাঠক, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।