1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরন

আশরাফুল ইসলাম(স্টাফ রিপোর্টের)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

আশরাফুল ইসলাম(স্টাফ রিপোর্টের)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা বুধবার ( ১৪ই জানুয়ারি ২০২৫) বিকেলে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।

‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করেন।

সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেঠ, একাডেমিক সুপার ভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানসহ উপজেলা প্রস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান সহ আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট