1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চরফ্যাশনে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলার চরফ্যাশনে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেরিনা আক্তার মিতু (১৯) নামের এক গৃহবধূ। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু ওই ওয়ার্ডের মো. কামাল আখনের মেয়ে। তার স্বামীর নাম মো. বিল্লাল হোসেন। বিল্লাল একজন ওমান প্রবাসী। ৯ মাস আগে পারিবারিকভাবে বিল্লালের সঙ্গে মিতুর বিয়ে হয়। দুই মাস আগে বিল্লাল ওমানে যান। বিল্লালের বাড়ি একই থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।

মিতুর মামা অলি উল্লাহ ও শশিভূষণ থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মিতু তার শ্বশুরবাড়িতে পিঠা নিয়ে যান। পিঠাগুলো মিতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি। সেজন্য তারা মিতুকে বকাঝকা করেন। বুধবার দুপুরে মিতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। বাড়িতে এসে সে তার স্বামী বিল্লাল হোসেনকে ইমোতে ভিডিও কল দেন। কল দিয়ে তিনি এসব বিষয় বিল্লালকে জানালে, বিল্লাল উল্টো মিতুকে দোষারোপ করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এরপর মিতু তার স্বামীকে ভিডিও কলে রেখেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।এ বিষয়ে শশিভূষণ থানার ওসি বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে। মিতুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট