1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নুরুল ইসলাম নয়নকে চরফ্যাশন বাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মুহাম্মদ হাবিব চরফ্যাশন উপজেলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে চরফ্যাশন বাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়।সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন,আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা অন্যায় করেছে, লুটপাট করেছে, মানুষের জমি দখল করেছে,মানুষকে নির্বিচার হত্যা করেছে, তাদের বিচার হবেই।

শাস্তি তাদের পেতেই হবে।তবে সেটা হবে আইনের মাধ্যমে। তারা মনে করেছে পার পেয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়।তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন। আজকে যেই সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হচ্ছে। এই সংস্কারের জন্য বিএনপি অনেক আগেই তাদের ইস্তেহারে উপস্থাপন করেছিল। এই আওয়ামীলীগ মনে করেছিল বিএনপি হারিয়ে গিয়েছে। আজকে চরফ্যাশনে লাখো জনতার উপস্থিতি প্রমাণ করে বিএনপি হারিয়ে যায়নি। বিএনপি আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে।প্রধান অতিথি আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক রাজনীতির যে বীজ বপন করে রেখে গিয়েছে,সেই রাজনীতি কখনো নষ্ট হতে পারে না।৫ই আগস্টের পরে বিএনপি আরও শক্তিশালী হয়েছে।এজন্য দরকার আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকা।গণসংবর্ধনায় ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে সম্বর্ধনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সফিউল রহমান কিরন,সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম,আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইয়ারুল আলম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুর রব আকন্দ, কবির হোসেন,তরিকুল ইসলাম কায়েদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইছ এম তছলিম,চরফ্যাশন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার ২৩টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট