1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গত ৫৩ বছরে দেখেছি রাস্তায় নামলে গুম হয়ে যায় আর ঘরে থাকলে খুন হয়ে যায় চরফ্যাশনে চরমোনাই পীর

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বাধীনতার গত ৫৩ বছরে যারা এই সুন্দর দেশকে পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা কি পেয়েছি সেটি হলো,রাস্তায় নামলে গুম হয়ে যায়, আর ঘরে থাকলে খুন হয়ে যায়।বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন চলছে এই পদ্ধতিতে ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারি জন্ম হয়। এই জন্য বিশ্বের ৯১ দেশে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির নির্বাচন রয়েছে। পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় এবং সংসদে প্রতিটি দলের অংশীদারত্ব থাকবে। তখন এককভাবে কেউ ফ্যাসিস্টের মতো দেশ পরিচালনার পরিবেশ পাবে না। আমরা বিএনপিকে বলেছি তারা মানতে চায় না, তারা পূর্বের পদ্ধতিতেই নির্বাচন চায়। কেনো চায় সেটা জানি না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি দেখেছি সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য একমত পোষণ করেছে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশটা সুন্দর একটা দেশে পরিনত হবে।শনিবার (০১ফেব্রুয়ারী)বিকেলে ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কার রয়েছে সেগুলো দ্রুত করে এক থেকে দেড় বছরের মধ্যে সুন্দর একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরী করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা খুব সতর্ক অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন। কারন ইতোমধ্যে ফ্যাসিস্ট ভারতে বিভিন্ন মেটিং করে ফেলেছে। মিটিং করে আমাদের দেশকে অশান্তি করার ব্যাপারে ছক তৈরী করেছে। আপনারা যদি নতজানু নীতি নিয়ে দেশ পরিচালনা করেন তাহলে ফ্যাসিস্ট আবারও সুযোগ পেয়ে যাবে।এই জন্য বিএনপিসহ অন্যান্য যে সকল দল রয়েছে তাদের প্রতি দেশ ও জাতীয় ঐক্যের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।মুফতি রেজাউল করিম আরো বলেন এদের পরিচালনায় ৫৩ বছরে বাংলাদেশ বিশ্বের মধ্যে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে।আমাদের কষ্টার্জিত টাকাগুলো যারা ক্ষমতার মসনদে ছিলো তারা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরী করে।তিনি আরো বলেন, গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ইসলামের পক্ষে সব দিক থেকে একটি ক্ষেত্র তৈরী হয়েছে। কারন স্বাধীনতার পর গত ৫৩ বছর যারা এদেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। এই দেশে শতকরা ৯২ শতাংশ মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আকাঙ্খা হলো ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চলবে। কিন্তু দুঃখ হলো ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চলে নাই এবং ইসলামের সুফল আমরা কেউ দেখি নাই ও ভোগ করতেও পারি নাই।ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউছুফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সম্মেলনে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট