1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে এক জেলে নিহত

মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি) ভোলার মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে মো. হাসান (২৮) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ২ জেলে। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে সদর উপজেলার তুলাতুলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসানসহ আহত কাঞ্চন ও আব্বাস মাঝির বাড়ি সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে। আব্বাস ওই ট্রলারের মাঝি এবং নিহত হাসান ও আহত কাঞ্চন মাঝি ওই ট্রলারের ভাগি (মাল্লা) ছিলেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ৬ জন মাঝিমাল্লা নিয়ে আব্বাস মাঝি মেঘনায় মাছ ধরতে যান। রাত ৮টার দিকে একদল জলদস্যু তার ট্রলারটি ডাকাতি করতে যায়। এসময় তাদের সঙ্গে জেলেদের তর্কবিতর্ক বাঁধে। একপর্যায়ে তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন কাঞ্চন ও আব্বাস মাঝি। অপর ৩ জন জেলে তেমন আহত হননি।
খবর পেয়ে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, আপাতত এ বিষয়ে কিছু বলা সম্ভব না। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেয়ার কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট