1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডোবায় আহত-২৫

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

মুহাম্মদ হাবিব(চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) :ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পরে যায় একটি যাত্রীবাহী বাস।এতে ঐ বাসে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছে। এখন পর্যন্ত কোন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহন ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা বাস দুটি একে অপরকে অতিক্রম করছিল।এমন সময় দ্রুত গতিতে থাকা প্রিন্স অব লাবিবা বাসটি একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পরে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন।এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ডোবায় নিমজ্জিত প্রিন্স অব লাবিবা বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।এ ঘটনায় কোন নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।বোরহানউদ্দিন থানার ওসি মোঃসিদ্দিকুর রহমান জানান,চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রিন্স অব লাবিবা বাসটি দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় আসলে একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পরে যায়।এ ঘটনায় যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে সকলেই বাড়ী ফিরে গেছে। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে, সে জন্য বাসটি টেনে উপরে তোলা সময় সাপেক্ষ ব্যাপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট