1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

মো. জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর)
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মো. জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর)

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর ৫ জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জামায়াতের দুই কর্মীকে গাজীপুর পাঠানো হয়েছে। তারা হলো, ঈশ্বরপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আসলাম (২৬) এবং খলাপাড়া এলাকার ইসলাম সরকারের ছেলে হাফিজ উদ্দিন (৩৫)। এছাড়াও জামায়াতের আরো তিন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলো, খলাপাড়া এলাকার জব্বার সরকারের ছেলে মোবারক সরকার (২৬), শহিদুল্লাহর ছেলে কাজী আবদুল্লাহ (২৪) এবং দক্ষিণ খলাপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আজিজুল হক (৪১)।

বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক মো. সুমন মিয়া জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ইফতার মাহফিলের অংশ হিসেবে বৃহস্পতিবার খলাপাড়া খাজা মার্কেট এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বমুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম, আকরাম, রাসেল, হান্নান, আমিন, সৌরভ ও নজরুল মোল্লাসহ ১০-১৫ জন এসে বলে, এই এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না। এরপর কথাকাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার ফেলে দিয়ে বাধা দেন এবং খাবার নিয়ে চলে যান। জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিএনপির পাল্টা বক্তব্য:
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, কেউ যদি আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায়, তাহলে কি তারা রক্ষা করবে না? জামায়াতের নেতা-কর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে, এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তিনি আহতদের নাম পরিচয় দিতে পারেনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে জামায়াতের পাঁচজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুইজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট