1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কোন নোট ছাপাতে কত খরচ হয়, কয়েনে কেন খরচ বেশি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ডেস্ক নিউজ

বাংলাদেশে বর্তমানে ৯ ধরনের নোট ছাপানো হয়, এবং প্রতিটি নোটের ছাপানোর খরচ আলাদা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০০০ টাকার নোট ছাপাতে প্রায় ৫ টাকা, ৫০০ টাকার নোটে ৪ টাকা ৭০ পয়সা, ২০০ টাকার নোটে ৩ টাকা ২০ পয়সা, ১০০ টাকার নোটে ৪ টাকা, এবং ১০, ২০, ৫০ টাকার নোট ছাপাতে দেড় টাকা খরচ হয়। এছাড়া, ৫ ও ২ টাকার নোট ছাপাতে খরচ হয় প্রায় ১ টাকা ৪০ পয়সা। তবে সবচেয়ে বেশি ব্যয় হয় কয়েন তৈরিতে, যা কাঁচামালের দামের উপর নির্ভরশীল।

নগদ টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে। অতীতে ঈদ উপলক্ষে নতুন নোট ছাপানোর একটি প্রচলন থাকলেও, খরচ কমাতে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত নতুন টাকা ছাপাতে বছরে প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকা ব্যয় হয়।

দেশে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ‘বিনিময়’ নামের অ্যাপ, যা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেন সহজ করবে। এছাড়া, ‘বাংলা কিউআর’ প্রযুক্তির মাধ্যমে দোকানি ও গ্রাহকদের মধ্যে নগদবিহীন লেনদেনের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে কিছু নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নকশায় পরিবর্তন আসবে, যেখানে নতুন কিছু প্রতীক যুক্ত করা হবে। সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে অনুমোদন দিয়েছে এবং নতুন নোট ছাপানোর কাজ শুরু হয়েছে। তবে এবারের ঈদে প্রচলিত নকশার নোটই বাজারে থাকবে। নতুন নোট মে মাসের মধ্যে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট