1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুর মহানগরে গাড়িচাপায় এক পথচারী নিহতের গুজবে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে

মো. জুয়েল খান( স্টাফ রিপোর্টার গাজীপুর)
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

মো. জুয়েল খান( স্টাফ রিপোর্টার গাজীপুর)

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের গাছা থানার মালেকের বাড়ি এলাকায় এ দুর্ঘটনার পর ঘণ্টা খানেকের সড়ক অবরোধে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

রাত ৮ টার দিকে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, প্রথমে দুর্ঘটনায় এক ব্যক্তির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। পরে খোঁজ নিয়ে দেখা যায় শাহীন নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যাননি। এ খবর জানানোর পর স্থানীয়রা রাত ৯টার দিকে অবরোধ তুলে নেন।

তিনি বলেন, আহত ওই ব্যক্তি টঙ্গী স্টেশন এলাকার ভবঘুরে। তাকে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল এক ব্যক্তির নিহত হওয়ার খবর শোনার তথ্য দিয়েছিলেন।

তিনি তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি। বলেছিলেন, বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে ওই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট