1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চরফ্যাশনে ঈদের কেনাকাটা করতে এসে কিশোরী ধর্ষণের শিকার

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধী):
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধী): ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইল চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন এক কিশোরী(১৬)।এ ঘটনায় অভিযুক্ত যুবক বিএনপি নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় শশীভূষণ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) দুপুরে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে দোকান মালিক সুমন,ও তার দুই সহযোগী রফিকুল ইসলাম, মোঃ স্বাধীনসহ তিন জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে রফিকুলকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।গ্রেফতারকৃত রফিকুল এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোতালেব মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়ার ভাই। অপর দুই আসামি সুমন একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ও স্বাধীন ওই ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।পুলিশের মামলার এজাহার থেকে জানা যায়,শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে কিশোরী। কেনাকাটার একপর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে সুমনের দোকানে চার্জ দিতে যান। সুমন কিশোরীকে তার দোকানের পেছনে শয়নকক্ষে ফোনে চার্জ দিতে বলে। কিশোরী ওখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর রফিকুল ও স্বাধীন দোকানের পেছনে যায়। রফিকুল তার সহযোগী স্বাধীনকে সেখানে পাহারায় রেখে কিশোরীকে ধর্ষণ করে।এ সময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সুযোগে সুমন ও স্বাধীন পলিয়ে যায়। তবে অভিযুক্ত রফিকুলকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা।এ ব্যাপারে জানতে শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান,এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত রফিকুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে কিশোরীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট