1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

১৮ ঘণ্টার মধ্যেই বিএনপির আহ্বায়ক কমিটির একজনকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

 

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর ১৮ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টায় ওই কমিটির ২৯ নম্বর সদস্য আবুল প্রধানের নাম কমিটি থেকে প্রত্যাহার করে নেওয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দলের জেলা কমিটির সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক মিলনকে আহ্বায়ক ও ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে এক নম্বর যুগ্ম-আহ্বায়ক ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অন্য সদস্যরা হলেন- পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন, হুমায়ুন মাস্টার, খন্দকার আজিজুর রহমান পেরা, সাখাওয়াত হোসেন সবুজ, হেলাল উদ্দিন, ফজলুল হক, আবু তাহের মুসল্লি, খায়রুল আহসান মিন্টু, হোসেন আরমান মাস্টার, নুরুল ইসলাম সিকদার, মোয়াজ্জেম দেওয়ান, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, জয়নাল আবেদীন রিজভী, বিল্লাল হোসেন বেপারী, ইব্রাহিম প্রধান, রিয়াজ উদ্দিন আহমেদ, এম আনোয়ার হোসেন, আব্দুল জলিল মন্ডল, মেহেরুল ইসলাম বকশী মুরাদ, আব্দুল মান্নান দেওয়ান, ফ ম মমতাজুদ্দিন, আফজাল হোসেন বেপারী, আমিনুল হক, আজগর হোসেন খান, আবুল মনসুর মন্ডল, রাশেদুল হক, আনোয়ার হোসেন বেপারী, সাখোয়াত হোসেন সেলিম, বাবু বিধান কান্ত বর্মণ।

প্রসঙ্গত, গাজীপুর জেলা বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির এক সদস্যকে প্রত্যাহার করায় এখন ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ২৯ নম্বর সদস্য আবুল প্রধানের নাম কমিটি থেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট