1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কালিয়াকৈরে রাস্তা অবরোধের এক ঘন্টা পর স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে একটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ৮.৩০ মিনিট পযন্ত এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা।

কালিয়াকৈরের টপস্টার এলাকায় হ্যাগ নিট ওয়্যার নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের এ ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান শ্রমিকেরা।

শ্রমিকেরা জানান, ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে টালবাহানা করে। এ অবস্থায় সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানার ফটকে তালা ঝুলানো দেখতে পান। এতে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এক পর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৮টা থেকে ফের যানবাহন চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট