1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

রাশেদ আলম (বাবু) প্রতিনিধি চন্দ্রগঞ্জ,


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী অস্ত্রসস্ত্রসহ একজনকে গ্রেপ্তারকে করেছে পুলিশ। এসময় ধৃত আসামি লুৎফুর রহমান হিরনের (২৭) কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশিয় তৈরী সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউপির কংশনারায়ণপুর গ্রামের মোতারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হিরন কংশনারায়ণপুর গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন রণপাহারা কালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোতারহাট এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের বাগানে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ লুৎফুর রহমান হিরনকে আটক করা হয়। এঘটনায় আটক হিরনের সহযোগি আরিয়ান হোসেন সৌরভ (২০), তারেক আজিজ (২৫), সাদ্দাম হোসেন প্রকাশ সুজন (২৮), সাইফুল ইসলাম (২৫) ও মোঃ ফরহাদ হোসেনসহ পালিয়ে যাওয়া অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন- ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। যেই অপরাধ করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট