1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোংলায় দিন দুপুরে সড়কে ফেলে যুবদল কর্মীসহ ৩ জনকে কুপিয়েছে দুর্বৃত্তা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)


বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত যুবদল কর্মী রাহাত হোসেন মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মুন্নার বাড়ি মোংলা পৌর শহরের গিয়াস উদ্দিন সড়কে। তিনি মৃত জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইনগর এলাকার এনামুল, রাজিব ও সোহেলসহ কয়েকজন যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল মুন্নার।
সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হলেও পরদিন দুপুরে এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মুন্না, এব্রাহিম, রাশেদ ও হোসেনসহ ৫–৬ জন বন্ধু মিলে পৌরসভার পাশে সড়কে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ২৫–৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে মুন্না গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে রাশেদসহ আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মুন্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকেই শহরে অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। আহত যুবদল কর্মীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট