1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোল্লাহাটে ঘেরে হামলা: ৩০ লাখ টাকার ক্ষতি, থানায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

রায়হান শেখ,


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৌপুরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গভীর রাতে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ৩০ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এনায়েত চৌধুরীর বাড়ি সংলগ্ন হুচনা বেগমের মৎস্য ঘেরে হামলা চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে প্রতিপক্ষরা। একইসাথে ঘেরে বিষ প্রয়োগ করে বাকি মাছ নিধন এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে আরও প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত হুচনা বেগম।

এ ঘটনায় হুচনা বেগম বাদী হয়ে মনু চৌধুরীকে প্রধান আসামি করে মোট ৬৬ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

হুচনা বেগম অভিযোগ করে জানান, পূর্বের একাধিক মামলার বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘেরের মাছ ধরে নিয়ে যাওয়া ছাড়াও অক্সিজেন মেশিন, পানির পাইপ ও অন্যান্য মূল্যবান উপকরণ ধ্বংস করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট