1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মধুপুরে বিভিন্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ভ্রাম্যমাণ অভিযান ও অর্থদণ্ড প্রদান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

মোঃ হাফিজুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

বুধবার (২০আগস্ট, ২০২৫) টাঙ্গাইলের মধুপুর পৌরসভার জামালপুর রোডের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, চেম্বার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ অভিযানে দেখা যায়, মানবসেবা মেডিকেল হলের হোমিওপ্যাথি চিকিৎসক নিজের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করছেন। কিন্তু ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না।

উক্ত অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের মেডিসিন কর্নারের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এই অপরাধে ফার্মেসি মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গ্রামীণসেবা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, তাদের কাছে রোগীরা টেস্টের জন্য আসলে তারা অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করিয়ে রিপোর্ট প্রদান করেন। তাছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান। নাহিদ ডেন্টাল কেয়ারে গিয়ে দেখা যায়, তারা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা রোগীদের প্রতারিত করছেন। ডেন্টাল টেকনোলজিস্ট নিজেকে ডেন্টিস্ট হিসাবে পরিচয় দিচ্ছেন।

উক্ত অপরাধে

গ্রামীণসেবা ডায়াগনস্টিক সেন্টার ও নাহিদ ডেন্টাল কেয়ারের মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা. সজীব কান্তি পাল। সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট সায়েমের নেতৃত্বে মধুপুর সেনাক্যাম্পের একটি দল।

পরে গণমাধ্যম কর্মীদের কে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট