1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পটুয়াখালীতে দুই বাসায় ডাকাতি; ধাওয়া দিয়ে ২ ডাকাতকে গণপিটুনি দেয় স্থানীয়রা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

সৈয়দ মুহাম্মাদ জাকারিয়া

(দুমকী উপজেলা প্রতিনিধিঃ)

 

পটুয়াখালীর বাউফলে দুই বাসায় ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুই ডাকাতকে থানার হেফাজতে নেয় পুলিশ।

 

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে হানা দেয় ডাকাতদল। বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়।

 

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, জনগণের হাতে আটক দুজনকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট