1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার। অপহরনকারী আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মোঃ ছায়েদ আলী স্বাধীন সুর্যোদয় শ্রীমঙ্গল প্রতিনিধি


শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী কালীঘাট ইউপির-পুরুষতম তাঁতীর মেয়ে সোনালী তাঁতী (১৬), গত ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৪ ঘটিকায় বিদ্যালয় হতে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌছলে আসামী শাকির মিয়া (২৬), পিতা-সামছু মিয়া, সাং-শংকরসেনা, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ভিকটিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত ঘটনার পর হতে পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় ভিকটিম সোনালী তাঁতী‘কে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে শ্রীমঙ্গল থানা পুলিশের চৌকস দল।
তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে অপহৃত ভিকটিম উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে লক্ষ্যে ১ নভেম্বর রাত্রিবেলা এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ নিরবিচ্ছন্ন অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানাধীন বনগাঁও সাকিন হতে আসামী শাকির মিয়াকে গ্রেফতার পূর্বক অপহৃত ভিকটিম সোনালী তাঁতীকে উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী (৫০), বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ একটি মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ- ১ নভেম্বর, ২০২৫; ধারা- ৭/৩০। গ্রেফতারকৃত অপহরনকারীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট