1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ কামরুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):


সিরাজগঞ্জে সদ্য-যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সাথে রায়গঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহায়মেনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের সেবায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন খন্দকার, শিক্ষক প্রতিনিধি এম আব্দুল্লাহ সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, পরিবেশ কর্মী ফয়সাল বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার উন্নয়ন, সেবা প্রদান ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমন্বিত উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট