1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মো কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম এলাকায় ফাহিমা খাতুন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ফাহিমা খাতুন ওই এলাকার মো. ওমর ফারুকের মেয়ে এবং চান্দাইকোনা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগে জানা যায়, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা ফাহিমাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফাহিমাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামিয়ে পরীক্ষা করলে তিনি আগেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা তারা নিশ্চিত নন। ঘটনাটি রহস্যজনক হওয়ায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট