1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত মিজান চৌধুরীর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার


বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারা) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের (মিজানুর রহমান চৌধুরী ) ভেরিফাই ফেইসবুক আইডি থেকে বলেন,

সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজার বাসী
আসসালামু আলাইকুম ও আদাব

আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবে। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ শিকার করেছেন। আমি আপনাদের সীমাহিন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।

সুপ্রিয় ভাই ও বন্ধুগণ
আমি মিজান চৌধুরী আপনাদের মিজান চৌধুরী। অতীতে যেভাবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও সেভাবে আমাকে আপনারা পাশে পাবেন। আমি ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশী সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপসহীন দেশনেত্রী গণতন্ত্রেও মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। ছাতক ও দোয়ারাবাজারবাসী এবং আমার সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিলাম, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।

প্রসঙ্গত. মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ২০১৮ সালের নির্বাচনে ছাতক-দোয়ারা আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।

নির্বাচনের পর তিনি দাবি করেছিলেন, তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে- না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এখানে দলের মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.shadhinsurjodoy.com