1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মেহেন্দীগঞ্জে কিশোরী গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, মা ও স্বামীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সৌরভ হোসেন(বরিশাল জেলা প্রতিনিধি):

বরিশালের মেহেন্দীগঞ্জে এক কিশোরী গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার আপন মা ও স্বামীর বিরুদ্ধে। কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে এক প্রবাসীর সঙ্গে বিয়ে মেনে না নেওয়ায় তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ আকলিমা বেগম (১৭) বাদী হয়ে মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আকলিমা একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আকলিমার মা হাসিনা বেগম জোরপূর্বক তাকে একই গ্রামের প্রবাসী তসলিম উদ্দিনের (৪৫) সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিয়ের পরও স্বামীকে মেনে নিতে না পারায় মা ও স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন।
আকলিমা বেগম অভিযোগে জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে কৌশলে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে স্বামীর পাশবিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরও তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। সর্বশেষ গত সোমবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তসলিম উদ্দিন ও হাসিনা বেগম মিলে তাকে মারধর করেন।
তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে আকলিমাকে উদ্ধার করে রাতেই হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আকলিমার মা হাসিনা বেগম বলেন, মেয়ের বয়স কম হওয়ায় অনেক কিছু বুঝে না। তাকে স্বামীর সংসার করতে বলা হয়েছিল। এ সময় স্বামীর সঙ্গে হাতাহাতিতে সে সামান্য আহত হয়েছে।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হাসান জানান, গৃহবধূ তার মা ও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট