1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৬ জন আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ সৌরভ হোসন (বরিশাল জেলা প্রতিনিধি ):

বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয় ।আটককৃতরা হলেন, রুবেল চৌকিদার (২৬), বশির উদ্দিন হাওলাদার (৪০), মোঃ রিমন খান (২৫), নয়ন বৈদ্য (২৫), মোঃ মিলন (২৩) এবং মোঃ তানভীর হোসেন (১৮)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।থানা সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট