1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

স্ট্রোকে না ফেরার দেশে এসআই সাইফুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি):

মেহেন্দিগঞ্জ থানার সাবেক এসআই ও বর্তমানে চরফ্যাশন থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম আর নেই। স্ট্রোকজনিত কারণে আগামীকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পুলিশ বিভাগ, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।সহকর্মীরা জানান, দায়িত্ব পালনকালে এসআই সাইফুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত থাকাকালে তিনি পেশাদারিত্ব ও মানবিক আচরণের জন্য সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হন। বর্তমানে চরফ্যাশন থানায় কর্মরত অবস্থায় তার মৃত্যু সহকর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন অনেকে।
এদিকে মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট