1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কমলগঞ্জে পবিত্র কোরআন অবমাননা: ইমামের সাথে তর্কের জেরে যুবকের ধৃষ্টতা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে পবিত্র কোরআন শরীফ অবমাননার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মসজিদের ইমামের সঙ্গে বিতর্কে জড়িয়ে পবিত্র ধর্মগ্রন্থকে পায়ের নিচে ফেলে অবমাননা করায় মোঃ মিলন মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের রাজকান্দি বড়খোলা জামে মসজিদের ইমাম মাওলানা মন্তাজ আলী সাহেবের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হন স্থানীয় মোঃ দুরুদ মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া। তর্কের এক পর্যায়ে মিলন মিয়া চরম ধৃষ্টতা প্রদর্শন করে মসজিদের ভেতরে থাকা পবিত্র কোরআন শরীফকে ফ্লোরে ফেলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি পবিত্র কোরআন শরীফকে পায়ের নিচে ফেলে মুচড়ে দেন এবং তার ওপর দাঁড়িয়ে চরম অবমাননা করেন।

পবিত্র ধর্মগ্রন্থের ওপর এই বর্বরোচিত অবমাননা দেখে মসজিদে উপস্থিত এবং আশপাশের ইসলামপ্রিয় মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা ঘটনাস্থলেই অভিযুক্ত মিলন মিয়াকে আটক করে গণধোলাই দেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মসজিদের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় মুসল্লিরা এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট