1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তালায় ইয়াবাসহ যুবক আটক, মাদকবিরোধী অভিযানে কঠোর বার্তা পুলিশের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

উপজেলা প্রতিনিধি// মহিবুল্লাহ মহিব:

সাতক্ষীরার তালা উপজেলায়  ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে তালা থানা পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে আটারই প্রাইমারি স্কুলের সামনে সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম বাবু সরদার (২৩)। তিনি উপজেলার আটারই এলাকার বাসিন্দা এবং তার পিতা আহমাদ সরদার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই মোড়ে প্রায়ই মাদকদ্রব্য কেনাবেচা হয়ে থাকে। যারা এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আসামিকে গ্রেফতারের পর তালা থানার এসআই শাহীন জনগণের উদ্দেশ্যে বলেন, “মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট