1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আলমডাঙ্গায় পাইকপাড়া-ঘোলদাড়ি- হোসেনপুর-মধুপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, এলাকাবাসীর মাঝে স্বস্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ পাইকপাড়া-ঘোলদাড়ি-হোসেনপুর-মধুপুর সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নেওয়া এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সড়ক উন্নয়ন কাজের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জনগণের কষ্ট লাঘব করতে পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন করা হবে। এই সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আরও বলেন, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে। সড়কটির উন্নয়ন শেষ হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট