1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চিৎলা গ্রামের খাজা বাবার মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল গৃহবধূ সাহানারা বেগমের

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের খাজা বাবার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাহানারা বেগম চিৎলা গ্রামের আব্দুল ছাত্তারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্যক্তিগত কাজে ইজিবাইকে করে বাড়ি থেকে বের হন। খাজা বাবার মোড়ে পৌঁছালে ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে আলমডাঙ্গা হাপানিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আলমডাঙ্গা হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সনজিৎ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, সাহানারা বেগমের আকস্মিক মৃত্যুতে চিৎলা গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা বলেন, তিনি একজন শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
স্থানীয় সচেতন মহল সড়কটিতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট