1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গায় ৩৬ বোতল কেরু মদসহ চান্দু মন্ডল কে আটক করেছে, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দর্শনা কেরু কোম্পানির ৩৬ বোতল মদসহ চান্দু মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটক ব্যক্তি শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি বিশেষ টিম শহরের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় চান্দু মন্ডলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও মালামাল তল্লাশি করে দর্শনা কেরু কোম্পানির ৩৬ বোতল মদ উদ্ধার করা হয়।
এসময় পুলিশ উদ্ধারকৃত মদ জব্দ করে এবং ঘটনাস্থল থেকেই চান্দু মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের পর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা ও মাদক সরবরাহের অভিযোগ ছিল। তবে পুলিশি অভিযানে মদ উদ্ধার ও একজনকে আটকের ঘটনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা দুটোই প্রয়োজন। তারা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদেরও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট