1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পীতম্বরপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে গ্রামবাসী, সামাজিক বয়কটের ঘোষণা

মোঃ মানিক মিয়া , ভালাইপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃ মানিক মিয়া , ভালাইপুর প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ১নং আলোকদিয়া ইউনিয়নের পীতম্বরপুর (টেইপুর) গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুকুল হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর থানাধীন পীতম্বরপুর (টেইপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এলাকায় মাদক লেনদেন হচ্ছে। পরে গত ১ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় মোঃ মুকুল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুকুল হোসেন পীতম্বরপুর (টেইপুর) গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-০২, তারিখ ০১/০৬/২০২৬ ইং রুজু করা হয়েছে। জব্দ তালিকা মূলে আলামত জব্দ করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পীতম্বরপুর গ্রামের সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা কঠোর সামাজিক অবস্থান গ্রহণ করেছেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আশরাফ আলীর উদ্যোগে গ্রামবাসীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, যারা মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা মাদক কারবারিদের সহযোগিতা করবে, তাদের সামাজিক ভাবে বয়কট করা হবে।সভায় আরও বলা হয়, মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রামের কবরস্থানে দাফন, জানাজা এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। গ্রামবাসীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পীতম্বরপুরকে একটি মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট