1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁর মান্দায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৭ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি মান্দা উপজেলার চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে।

অন্যদিকে অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। এদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে, এবং আব্দুল মতিন নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট