1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ইফতারি করানোর কথা বলে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

সোমবার (১০ মার্চ) দুপুরে পুলিশে দেয়া হয় তাকে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক ভাতিজার মেয়েকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়।

এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে দাদা আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি বাসায় এসে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।

মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণচেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ভুদিকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট