1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুই ডাকাত আটক

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাত সদস্যরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দেয় স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন (৩৮)। তিনি এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মটরসাইকেলযোগে ব্যবসায়ীর টাকার আনতে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিল। যাওয়ার পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়াচালা বাজারের পাশে বনের ভেতর রাস্তায় মোটরসাইকেল নিয়ে প্রবেশ করলে একদল ডাকাত তাদের দুজনকে গতিরোধ করে।

উক্ত সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতদলের সদস্যরা ব্যবসায়ী সজিবকে ধরে ফেলে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়।

অপর ব্যবসায়ী রয়েল মিয়া দৌড়ে হাটুরিয়াচালা বাজারে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলেন বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মর্ডান হাসপাতালে অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক সকরে পুলিশে সোপর্দ করেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট