1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  4. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আগামী শনিবারে গফরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে  সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

মামুন বিন হারুন (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মামুন বিন হারুন (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে তারুণ্য সমাবেশের উদ্যোগে আগামী ১৬/১১/২৪ (শনিবার) বাদ আসর শুরু হতে যাচ্ছে নবী সা. এর জীবনি শীর্ষক সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জানা যায়, এই অনুষ্ঠানকে উপলক্ষ্য করে গফরগাঁও উপজেলার স্কুল কলেজ আলিয়া ও কওমিসহ সর্বস্তরের ছাত্রদের অংশগ্রহণে সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপ থেকে প্রতি গ্রুপে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি সাইকেল। দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি করে ল্যাপটপ।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছাত্র-শিক্ষকদের আগ্রহ চোখে পড়ার মতো।

সিরাত কনফারেন্সের ব্যাপারে কথা বললে আয়োজকরা জানান, তরুণরা রাজনৈতিকভাবে যাকে আদর্শ মনে করে তার জীবনেতিহাস কমবেশ তাদের জানা আছে। খেলোয়াড়দের মধ্যে পছন্দের তালিকায় যারা রয়েছেন, তাদের সম্পর্কে অনেক কিছু বলতে পারে। কিন্তু মুসলিম হিসেবে নবী সা. এর জীবনাদর্শ সম্পর্কে নূন্যতম জ্ঞান অনেকের নেই।  সে শূণ্যতাবোধ থেকেই আমাদের আয়োজন।  এটাকে সার্থক করতে আমরা আমন্ত্রণ করেছি এমন গুণিজনদের— যারা তরুণদের পালস বুঝতে পারে। যেমন তাদের মধ্যে রয়েছেন— শায়খ মুসা আল হাফিজ, কবি সাইফ সিরাজ, আহমদ বদরুদ্দীন খান, মুফতি আমীর ইবনে আহমদ। তাছাড়া স্থানীয় ওলামায়ে কেরামসহ জেনারেল শিক্ষিত গুণীজনও উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও টাপেন্টাডলসহ আটক ২, মামলা প্রক্রিয়াধীন মোঃ নুর ইসলাম ​ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া ও চন্ডীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ​আটককৃত ব্যক্তিরা হলেন— ঠাকুরগাঁও সদর থানার সরকারপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. রিয়াদ (২৩) এবং চন্ডীপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ওরফে মাসুম (৩৮)। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি চৌকস দল সরকারপাড়া ও চন্ডীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪০ পিস ইয়াবা ও ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রিয়াদ ও মাসুদ রানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ​অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট