1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁ পত্নীতলায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১২ আগস্ট ২০২৬ সোমবার সকাল ১০ টায় পত্নীতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান সূচনা হয়। পরে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।

 

সভায় সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোকছেদুল রহমান (সিরি)।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলার প্রদান ভূমি কর্মকর্তা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, উপজেলার ১১টি ইউনিয়নের ৮৫ টি পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা তাঁর বক্তব্যে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পূজা মন্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

 

পত্নীতলা থানার ওসি মোঃ নিয়ামুল হক বলেন, পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকবে। কোথাও কোনো সন্দেহজনক ঘটনা বা বিশৃংখলার আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

 

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

 

পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্যে মন্ডপের নিরাপত্তা, স্বেচ্ছাসেবক , দর্শনার্থীদের এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। তারা আরও বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডপের বরাদ্দকৃত ৫০ কেজি চালের পরিবর্তে ১০০ কেজি করাায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কে ধন্যবাদ জানান। এ চালগুলো পূজা মন্ডপের কাজে না লাগিয়ে প্রাপ্যদের ১০ কেজি করে চাল বন্টন করা হয় সেই দিকে দৃষ্টি রাখার আহবান জানান।

 

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট