1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রুহুল আমিন,ঢাকা জেলা প্রতিনিধি


রাজধানীর মুগদা মান্ডায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।
রঙিন সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি ও বিশেষ অতিথি ছিলেন মুগদা থানার অসি মোঃ আহসান আরও উপস্থিত ছিলেন মুগদা,থানা বিএনপির সংগঠনের নেতাকর্মী সহ বিএনপির ৭১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম ও ৭২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জিয়াউল হক রতন এবং শিক্ষক ছাত্র অভিভাবক বিন্দু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসাইন।
দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ তুলে দেন ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা স্মারক। মঞ্চে সারিবদ্ধভাবে সাজানো পুরস্কার অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। রঙিন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত অনুষ্ঠানস্থল উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।
অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট