1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন সুলতানার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রুহুল আমিন চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম এবং ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের যুবদলের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বাবুল।

বিদ্যালয়ের মোট ১১৭ জন এসএসসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মানিক সরকার, সেলিম মিয়া, ইমাম হোসেন ও পুলিন চন্দ্র সরকার।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পরীক্ষার্থী ইসরাত জাহান। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট