1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় তেতৈয়া ফয়সাল আইডিয়াল কিন্ডার গার্টেনে পহেলা বৈশাখ উদযাপন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া ফয়সাল আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে অংশগ্রহণ করে। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী আয়োজন এবং গ্রামীণ আবহে সাজানো অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলমূল ও উপহার তুলে দেওয়া হয়, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালামত হোসেন (সেলিম মাস্টার) শিক্ষার্থীদের মাঝে আনন্দ ভাগাভাগি করেন এবং তাদেরকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলার গুরুত্ব তুলে ধরেন।

সালামত হোসেন সেলিম মাস্টার বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে আসছে। শিক্ষার্থীরা নিয়মিত সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করছে, যা প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করছে।

তেতৈয়া ফয়সাল আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলটি সুনামের সাথে ২২ বছর অতিক্রম করে ২৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট