1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঢাকা ওয়াসা বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন-২০২৬ ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


ঢাকা ওয়াসা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬কে সামনে রেখে প্রার্থীতা ঘোষণা করেছেন শ্রমিক রাজনীতির পরিচিত মুখ আজিজ আহমেদ মানিক। তিনি সমিতির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার নির্বাচনী প্রতীক “মোরগ”।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল সারাদিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

‌ আজিজ আহমেদ মানিক নিজেকে একজন সৎ, ন্যায়নিষ্ঠ ও স্বচ্ছতাবাদী প্রার্থী হিসেবে তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেছেন। তার নির্বাচনী প্রচারণায় সমিতির সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি সমিতির সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ভোটারদের কাছে “মোরগ” প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,“আমি নির্বাচিত হলে সদস্যদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কো-অপারেটিভের সার্বিক উন্নয়নে কাজ করব।”

জানা যায়, আজিজ আহমেদ মানিক দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ (রেজি: নং-৩১৮৫)-এর একজন সক্রিয় সদস্য এবং ২০০১ সাল থেকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত।

বর্তমানে তিনি চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পাশাপাশি কচুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত রাখতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
আসন্ন এই নির্বাচনে তিনি সকল ভোটারের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট