1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।


চাঁদপুরের কচুয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (১ মে) দুপুর ২টায় কচুয়া পাইলট স্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে অংশ নেয় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় শিলাস্তুান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছির উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন এবং সাধারণ সম্পাদক জহিরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
এদিকে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সাবেক মেয়র মোঃ হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী এবং পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার।

খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট